এ বছর এসিআই শাইনেক্স আবারও আয়োজন করেছে শিশুদের মজার হামাগুড়ি প্রতিযোগিতা, ‘শাইনেক্স সেরা হামাগুড়িয়ান সিজন ২’। এই অভিনব প্রতিযোগিতায় অংশ নিতে সারা দেশ থেকে শতাধিক অভিভাবক শাইনেক্সের ফেসবুক পেজে নিবন্ধন করেন।
শিশুদের হামাগুড়ির ভিডিও ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে মূল পর্বের জন্য বাছাই করা হয় সেরা ৩০ জন হামাগুড়িয়ানকে। এই মূল পর্বটি রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ-এ অনুষ্ঠিত হয়। হামাগুড়ি প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় শাইনেক্স টিম।
শিশুর জীবনের প্রথম চলার ধাপ হামাগুড়ি দেওয়ার মধ্য দিয়েই শুরু হয়, আর এতে বাবা-মায়ের থাকে অগণিত আনন্দময় মুহূর্ত। এই বিশেষ সময়কে আরও স্মরণীয় ও মধুর করে রাখতে শাইনেক্সের এই আয়োজন। শাইনেক্স ফ্লোর ক্লিনারের লক্ষ্য হলো, প্রতিটি শিশু যেন জীবাণুমুক্ত, পরিষ্কার এবং সুরক্ষিত পরিবেশে বেড়ে ওঠে।
.jpeg)

0 Comments