নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি সচিবালয়ের অধীনস্থ ৩৫ জন মাঠ কর্মকর্তার বদলি ও পদায়ন সম্পন্ন করেছে। বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনের মাধ্যমে ৩১ জন কর্মকর্তাকে নতুন পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তারা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, অথবা থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
একই দিন প্রকাশিত আরেক প্রজ্ঞাপনে, আরও চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই কর্মকর্তাদের দেশের বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে বলে ইসি জানিয়েছে।
.jpeg)

0 Comments