অব্যাহত বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং নদীটির চেহারা এখন বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভারতের দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা এবং সমতল অঞ্চলে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে অনেক জায়গায় ধসও নেমেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও সিকিম এলাকায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং তিস্তা নদীতে পানি বিপজ্জনকভাবে বেড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত এ বৃষ্টি চলবে।
নদীর তীরবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে, কারণ পানি বাড়ার সঙ্গে সঙ্গে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। তিস্তা নদীর পানির উচ্চতা বৃদ্ধির ফলে ১০ নম্বর জাতীয় সড়কও বিপদসীমায় রয়েছে। তিস্তা বাজার, সেবক, বাসুডুবা, ও গজলডোবায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
তিস্তার পানি বৃদ্ধির কারণে বাংলাদেশেও অতিরিক্ত পানি প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। অন্যদিকে, ভারতে বৃষ্টির কারণে ধসের পরিস্থিতিও গুরুতর হয়ে উঠছে। দার্জিলিংয়ের মিরিক, ঘুম, সুকিয়া পোখরি রোড, লোয়ার সিটং, দুধিয়া এবং পানিঘাটা রোডে ধস নেমেছে। কালিম্পংয়ের সিংথাম-রংপো রোডেও পাথর পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। মেল্লি বাজারের কাছেও ধস দেখা দিয়েছে।
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সতর্ক করেছে যে গরুবাথান ও কালিম্পং ১ নম্বর ব্লক, লাভা, ও লোলেগাঁও এলাকায় ধস নামতে পারে।
.jpeg)

0 Comments