সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উদযাপন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রায় পুলিশ বাধা দিয়েছে। শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে। তবে শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে বঙ্গবন্ধু সড়কে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধায় শোভাযাত্রা অনুষ্ঠিত হতে পারেনি এবং এতে অংশ নেয়া অনেক নেতাকর্মী দৌড়ে পালিয়ে যায়। সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং যানবাহন ভাঙচুরের আশঙ্কার কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে উল্লেখ করেন ওসি।
এর আগে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া, জেলা ও উপজেলাগুলোর নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে।
.jpeg)


0 Comments